গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রারসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১৭:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৭:৪৯

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাভার গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গ্রেফতারি পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন—গণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী (বাবু) ও আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. সারোয়ার হোসেন বাবুল।

শনিবার (১৫ জানুয়ারি) গণ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

তিনি জানান,‘গত ১৩ জানুয়ারি ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।’

মামলার অভিযোগে বলা হয়, গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন জমি ক্রয়ের কাজে মো. দেলোয়ার হোসেন ও মীর মুর্ত্তজা আলী (বাবু) পরস্পর যোগসাজশে এবং দলিল লেখক মো. সারোয়ার হোসেন বাবুলের সহযোগিতায় বিভিন্ন খাতে প্রয়োজনের অতিরিক্ত দলিলের মূল্য ও রেজিস্ট্রি ফি প্রদর্শন করে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।

গণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের অক্টোবরে তাদের অভ্যন্তরীণ তদন্তে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সত্যতা পেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিবিআই অভিযোগের বিশদ তদন্ত করে ৭৩ লাখ ৯৪ হাজার ১৯০ টাকা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে আত্মসাতের প্রমাণ পাওয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী (বাবু) ও আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. সারোয়ার হোসেন বাবুলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

/টিএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম