ঢাবি অধ্যাপক তাজমেরী ইসলামের নিঃশর্ত মুক্তি চায় সাদা দল

ঢাবি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১৯:২০আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৯:২০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের সাবেক শিক্ষক ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. তাজমেরী ইসলামকে গ্রেফতার এবং হাজতে প্রেরণের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় শিক্ষক সমিতির নীরবতার জন্য ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা।

সাদা দলের আহ্বায়ক ও শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘তাজমেরী ইসলাম গ্রেফতারের পর আমি শিক্ষক সমিতিকে জানিয়েছি যাতে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। কিন্তু কোনও সাড়া পাইনি। শিক্ষক সমিতির অন্তত একটি বিবৃতি দেওয়া উচিত ছিল। সমিতির একজন কার্যনির্বাহী সদস্য হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। একইসঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ‘দেশের গুণী মানুষের কারান্তরীণ রাখার অর্থ হচ্ছে, গণতন্ত্রকে নির্বাসিত করা। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে। দেশের জনগণের কাছ থেকে এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এই সরকার আরও বেশি ক্রুদ্ধ হয়ে উঠেছে। আর বিএনপির রাজনীতি তথা বাংলাদেশি জাতিয়তাবাদী আদর্শে বিশ্বাস করাটাই যেন তাজমেরী ইসলামের অপরাধ। এ জন্যই তাকে বানোয়াট ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে সেদিন বেশি দূরে নয়, যেদিন এই সরকারকে জবাবদিহি করতে হবে।’

অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও ছিলেন শিক্ষক সমিতিরর সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ড. আখতার হোসেন খান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইমরান কাইয়ুম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়ারুল কবির, রোকেয়া হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক লায়লা নুর ইসলাম প্রমুখ।

/আরকে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম