অধ্যাপক তাজমেরী ইসলামের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২২, ২২:১৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২২:১৬

রাজধানীর উত্তরা পশ্চিম থানার নাশকতার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক তাজমেরী এস এ ইসলামকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত জামিনের এ আদেশ দেন।

সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) মো. লিয়াকত আলী এ তথ্য  নিশ্চিত করেন।

তিনি বলেন, তাজমেরী এস এ ইসলামকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত।

এদিন অধ্যাপক তাজমেরীর পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ জানুয়ারি অধ্যাপক তাজমেরী এস এ ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়। মামলায় অধ্যাপক তাজমেরী এবং বিএনপি ও জামায়াতের ১৩৩ নেতাকর্মীকে আসামি করা হয়।

এরপর গত বছরের ৭ মার্চ অধ্যাপক তাজমেরীসহ ৭৬ জনের বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন দাখিল করে। একই বছরের ৭ মে অধ্যাপক তাজমেরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম