আবারও সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম শুরু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ০৯:২৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৯:২৯

দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি শুরু হয়। একইদিন থেকে হাইকোর্ট বিভাগও ভার্চুয়ালি বিচারকার্য পরিচালনা করবে।

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত করার বিষয়ে নির্দেশনা জারি করে কোর্ট প্রশাসন।

আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১৯ জানুয়ারি (বুধবার) হতে ‌‌‌‌‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং এতদসংক্রান্তে জারি করা প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। হাইকোর্ট বিভাগও বিজ্ঞপ্তিতে একই কথা জানান।

এদিকে গত ১২ জানুয়ারির এক বিজ্ঞপ্তির পর থেকে গত ১৬ জানুয়ারি থেকে সপ্তাহে চার দিন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরুর দিকে ভার্চুয়াল পদ্ধতিতে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে চালু করে কোর্ট প্রশাসন।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি কি আদালত অবমাননার শামিল 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম