পুলিশকে টাকা ছুড়ে মারা সেই বিদেশি নাগরিকের দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ১৯:৪২আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৯:৪৪

টাকা ছুড়ে মারার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সেই বিদেশি নাগরিক। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ফোনে পুলিশের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি দুঃখ প্রকাশ করেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ।

তিনি বলেন, সেই চীনা নাগরিকের সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। উত্তেজিত হয়ে পড়ায় তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে ফোনে জানিয়েছেন। কয়েকদিনের মধ্যে সরাসরি পুলিশ তার বক্তব্য গ্রহণ করবে। তাকে ডাকা হয়েছে। তিনি কয়েক দিনের মধ্যেই পুলিশের কাছে এসে এ ঘটনার ব্যাখ্যা দেবেন।

সাহেদ আল মাসুদ বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সেই চীনা নাগরিক সিএলএক্স নামক একটি গার্মেন্টসে চাকরি করেন। ট্রাফিক সার্জেন্ট গাড়ি থামিয়ে চালকের কাছে কাগজপত্র দেখতে চান। চালক দেওয়ার পর সার্জেন্ট তা পরীক্ষা করে দেখছিলেন। এর মধ্যেই সেই চীনা নাগরিক বিনা কারণে উত্তেজিত হয়ে টাকা ছুড়ে মারেন। এ ঘটনার পর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সে ঘটনার তদন্ত চলছে। টাকা চাওয়ার কোনও সত্যতা আমরা পাইনি। উপস্থিত কেউই এ ধরনের কোনও কথা বলেননি। ঘটনাটির তদন্ত চলছে।

প্রসঙ্গত, রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনের সড়কে মোবাইল ফোনে ধারণকৃত স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এক মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ক্ষুব্ধ এক বিদেশি নাগরিক ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। তিনি ‘ইউ ওয়ান্ট মানি’ বলে চিৎকার করে ওই ট্রাফিক পুলিশের সদসের দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় ট্রাফিক পুলিশের আরেক সদস্য নিবৃত্ত করার চেষ্টা করছেন। তবে ওই বিদেশি নাগরিক বারবার বলছেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিভ ইউ দিস ...মানি (তুমি টাকা চাইছ, এই নাও, আমি টাকা দিচ্ছি)’—  এই বলে তিনি টাকা ছুড়ে মারছেন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম