রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ২২:১০আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ২২:১৮

রাজধানীর কলাবাগানে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে একজন গৃহকর্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম সামিয়া ইউসুফ সুমি (৩২)। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের ইস্টার্ন মফিজবাগ অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি থেকে কলাবাগানে সামিয়া ইউসুফ সুমির বাসায় কাজ করে আসছিল গৃহকর্মী ফারজানা। কিন্তু সামান্য ভুলের কারণে তাকে প্রায়ই মারধর করা হতো।

গত ১৭ জানুয়ারি মারধরের একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফারজানাকে সোহরাওয়ার্দী হাসপাতাল ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন।

/আরটি/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম