শিক্ষক নিয়োগে ভুয়া সুপারিশপত্র, এনটিআরসিএ’র সতর্ক বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২২, ২০:২০আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২০:২১

এক শ্রেণির প্রতারক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)  কর্মকর্তাদের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ সুপারিশপত্র ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদান করছে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে এনটিআরসিএ।

এতে জানানো হয়, কিছু সংখ্যক অসাধুচক্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ সুপারিশপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) প্রদান করছে যা আইনত দণ্ডনীয়। এ বিষয়ে এনটিআরসিএ'র কোনও সংশ্লিষ্টতা নেই। এনটিআরসিএ থেকে এ ধরনের কোনও সুপারিশপত্র জারি করা হয়নি। বর্তমানে এ দফতরের তৃতীয় নিয়োগ চক্রে নিয়োগ সুপারিশের কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ সুপারিশ প্রদান করা হলে এনটিআরসিএ'র ওয়েবসাইটে প্রদান করা হবে এবং প্রার্থীদেরকে ও প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস-এর মাধ্যমে অবহিত করা হবে।

ভুয়া নিয়োগ সুপারিশপত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম