প্রায় প্রতিদিনই বায়ুদূষণে বিশ্বের প্রথম স্থানে উঠে আসছে ঢাকা

সঞ্চিতা সীতু
২২ জানুয়ারি ২০২২, ১২:১২আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:২৮

আজ শনিবারও (২২ জানুয়ারি) বিশ্বে বায়ু দূষণে প্রথম স্থান দখল করেছে রাজধানী ঢাকা। এদিন বেলা ১২টার দিকে বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে ঢাকার বায়ু দূষণের মাত্রা ছিল সবার উপরে। একইভাবে গত কয়েকদিন ধরেই দূষণের মাপকাঠিতে দিনের কোনও না কোনও একটা সময়ে ঢাকা শীর্ষ অবস্থানে চলে আসছে। শুষ্ক মৌসুমের পাশাপাশি শিল্পকারখানার দূষণ, রাস্তা নির্মাণ ও মেরামতের কাজ, মেট্রোরেলের কাজ, ইটভাটা এবং যানবাহনের দূষণ বেড়ে যাওয়া এর বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও এর সঙ্গে সরকারের কোনও উদ্যোগ না থাকাকেও দায়ী করছেন তারা। 

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’ এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় আজ বায়ু দূষণের মানমাত্রা ২৭৯৷ গত কয়েকদিন গড়ে ঢাকাএ দূষণের মাত্রা ২০০ থেকে ২৮০ এর মধ্যে অবস্থান করছিল।  এই মাত্রার অর্থ হলো বাতাসের মান 'অস্বাস্থ্যকর' পর্যায়ে রয়েছে।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়িতে অবস্থানের এবং অন্যদের বাড়ির বাইরের কাজে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

সূচকে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি ও কাজাখস্তানের নুর সুলতান শহর, যাদের দূষণের মাত্রা যথাক্রমে ২২৪ ও ২০৮। 

বিশেষজ্ঞরা বলছেন, ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে ঢাকায় দূষণের মাত্রা সম্প্রতি অনেক বেড়ে গেছে। এরমধ্যে ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণা অর্থাৎ পিএম ২ দশমিক ৫ এর কারণেই ঢাকায় দূষণ অতিমাত্রায় বেড়ে গেলেই পরিস্থিতি নাজুক হয়ে উঠছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, বায়ু দূষণের মাত্রা কয়েকদিন ধরেই অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের দুইটি বিশ্ববিদ্যালয় মিলে ঢাকা শহরের ৩৫টি জায়গায় বায়ুর মানমাত্রা রিয়েল টাইম অনুযায়ী ২৪ ঘণ্টাই পরিমাপ করছে। আজ শনিবার সকাল থেকে ৩৫টির মধ্যে ১২টির মাত্রা ২৫০ এর মধ্যেই আছে। শুধু ঢাকা নয়, বঙ্গোপসাগরের কাছে যে যন্ত্র আছে; সেখানেও অনেক বেশি দূষণের মাত্রা দেখাচ্ছে। টঙ্গী এবং নারায়ণগঞ্জেও আমাদের মেশিন বসানো আছে; সবগুলোতেই মাত্রা অনেক বেশি। 

এর কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘সবসময় আমরা যা বলি, আসলে পরিস্থিতি তাইই। শিল্পকারখানার দূষণ, রাস্তা নির্মাণ ও মেরামতের কাজ, ইটভাটা এবং যানবাহনের দূষণ বেড়ে যাওয়া বড় কারণ। এর সঙ্গে সরকারের কোনও উদ্যোগ না থাকাটাও একটা বড় বিষয়। এই বিষয়ে আরও ভালোভাবে মনোযোগ দেওয়া দরকার। নাহলে ভবিষ্যতে দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। 

আরও পড়ুন:

বায়ুদূষণে আজও বিশ্বে প্রথম স্থানে ঢাকা

/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম