অধস্তন আদালতের বিচারকসহ কর্মকর্তা-কর্মচারীদের বুস্টার ডোজ নেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২২, ২০:১৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২০:১৩

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার ৬ মাস অতিক্রান্ত হলে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারক এবং কর্মকর্তা- কর্মচারীদের ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

রবিবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশক্রমে এ বিষয়ে কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা এখনও কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করেননি তাদেরকে ২য় ডোজ গ্রহণের তারিখ হতে ৬ মাস অতিক্রান্ত হওয়া সাপেক্ষে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অধীনস্থ বিচারক এবং কর্মকর্তা ও কর্মচারীদের এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারক তার এবং তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ টিকাদান কার্ড বা টিকা সনদের কপি সংগ্রহপূর্বক ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ সংক্রান্ত তথ্যাবলি ৩ ফেব্রুয়ারির  মধ্যে ইমেইলে  এবং হার্ডকপি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের নিকট প্রেরণ করতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে বুস্টার ডোজ গ্রহণ করে ৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য হাইকোর্ট রেজিস্ট্রার বরাবরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম