অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে চলবে নিম্ন আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১০:০১আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১০:০১

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে বলে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (২৪ জানুয়ারি) প্রধান বিচারপতির নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করে কোর্ট প্রশাসন। 

রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী, আজ ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল অধস্তন আদালত বা ট্রাইব্যুনালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়ে সকল প্রকার কার্যক্রম পরিচালিত হবে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে অবস্থান করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের সার্বিক অবস্থার অবনতি হওয়ায় এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 

এর আগে গতকাল ২৩ জানুয়ারি দেশের সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনার সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। 

/বিআই/ইউএস/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম