রাজধানীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১১:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১১:৪৫

রাজধানীর রমনায় অফিসার্স কোয়ার্টারের সামনের রাস্তায় একটি ট্রাকের চাপায় নুর আলম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মো. তুহিন (৩৬) নামে আরও এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (২৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আর আহত তুহিন চিকিৎসাধীন রয়েছেন। 

আহত তুহিনের ভাই মো. শামিম জানান, নুর আলম ও তুহিন দু'জন দুটি ভ্যানে প্রায় সাড়ে ৬ হাজার করে ডিম বোঝাই করে কারওয়ান বাজার থেকে জিনজিরা যাচ্ছিল। তারা রমনা অফিসার্স কোয়ার্টারের সামনে পৌঁছালে পেছন থেকে শাহ সিমেন্টের (মিক্সার মেশিন যুক্ত) একটি ট্রাক তাদের চাপা দেয়। আমরা খবর পেয়ে হাসপাতালে আসি। ঘটনাস্থলে সকল ডিম ভেঙে নষ্ট হয়ে গেছে। 

/এআরআর/এআইবি/ইউএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম