শিক্ষা আইন পুনর্গঠনে সভা বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১৮:৩১আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৮:৩১

‘শিক্ষা আইন-২০২১’ পুনর্গঠনে করণীয় নির্ধারণে বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় সভা অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নোটিস ইস্যু করে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর শিক্ষা আইন চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে আইনের খসড়া অনুমোদনের জন্য পাঠানো হলে তা ফেরত পাঠানো হয়। এর আগেও কয়েক দফা আইনের খসড়া ফেরত পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। 

শিক্ষা আইন চূড়ান্ত করার পর গত বছর ২ মে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন ‘শিক্ষা আইন দীর্ঘ দিনেও চেষ্টা করে করা যায়নি। এখন সেটি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমাদের দিক থেকে আমরা চূড়ান্ত করেছি। এটি মন্ত্রিপরিষদের যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। শিক্ষা আইনটি হলে শিক্ষার ক্ষেত্রে যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো আমরা কমিয়ে আনতে সক্ষম হবো।’

এরপর চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করার কথা উল্লেখ করে মতামতসহ শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত পাঠায়। 

গত বছর ১৩ অক্টোবর শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খসড়া আইনটি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের মতামত ও ওই সভার সভার সিদ্ধান্তের আলোকে প্রস্তাবিত শিক্ষা আইন পুনর্গঠন বা করণীয় নির্ধারণের লক্ষ্যে বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব,  প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক (রুটিন দায়িত্ব), ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এবং দুই মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম