চাকরি জাতীয়করণের দাবি সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১৫:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬:৫৩

বাংলাদেশের সাড়ে তিন হাজার সরকারি কলেজ জামে মসজিদের ৫৫০ জন ইমাম-মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ। বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘এসডিজি বাস্তবায়নে ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।

ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের অন্য দাবিগুলো হলো, মসজিদের ইমামদের প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা, মুয়াজ্জিনদের তৃতীয় শ্রেণি ও খাদিমদের চতুর্থ শ্রেণির পদমর্যাদা দান করতে হবে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা সংশোধন ও পরিমার্জন করে ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণার্থে একটি সুন্দর যুগোপযোগী নীতিমালা তথা সার্ভিস রুলস প্রণয়ন করা; সরকারি কলেজসমূহে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক আবাসন ব্যবস্থা নিশ্চিত করা; যেকোনও দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ইমাম-মুয়াজ্জিনদের পরিবারের জন্য নগদ ১০ লাখ টাকা আর্থিক অনুদানের ব্যবস্থা করাসহ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জন্য তহবিল দেশি-বিদেশি অনুদান সংগ্রহের মাধ্যমে পাঁচশ’ কোটি টাকায় উন্নীত করা।

তাদের দাবির প্রতি সম্মতি জানিয়ে সভার প্রধান আলোচক শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ‘ইমামদের যে মর্যাদা সেটা শুধু মানুষের মাঝে নয়, আল্লাহও তাদের মর্যাদা দিয়েছেন। প্রধানমন্ত্রীকে আমি যতটুকু জানি, তিনি জনগণের উন্নয়নে তাদের দাবি বাস্তবায়নে পিছপা হবেন না। তিনি কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন। বঙ্গবন্ধু যেভাবে রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী সেভাবে দেশ গড়ছেন।’

সভায় আরও ছিলেন প্রধান অতিথি সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাছিম প্রমুখ।

/জেডএ/আরকে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম