সরকারি স্বীকৃতি না থাকায় বঞ্চিত হচ্ছেন গৃহভিত্তিক শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১৬:৩২আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৭:১৮

বাংলাদেশে গৃহভিত্তিক শ্রমিকদের সংখ্যা এখনও অজানা। তারা সরকারিভাবে স্বীকৃতও নয়। এ কারণে দিন দিন অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন তারা। বাড়ছে তাদের প্রতি সহিংসতা।

বুধবার (২৬ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেবার অ্যাট ইনফরমাল ইকোনমি আয়োজিত ‘দক্ষিণ এশিয়ায় গৃহভিত্তিক শ্রমিকদের জীবন ও জীবিকার ওপর কোভিড-১৯-এর প্রভাব ও নারীর প্রতি সহিংসতা’ বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, কোভিড মহামারি শহুরে গৃহভিত্তিক শ্রমিকদের প্রকট সমস্যা ও দারিদ্র্যকে উন্মোচিত করেছে। করোনার সময় হারানো কর্মসংস্থান ধীরগতিতে পুনরুদ্ধার হচ্ছে। গৃহভিত্তিক শ্রমিকদের আয় আগের চেয়ে মাত্র ৪১ শতাংশ।

ওশি ফাউন্ডেশনের ডিরেক্টর আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিপন চৌধুরী, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন প্রমুখ।

/জেডএ/আরকে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম