‘আমার সাথে কেউ নেই’ বলেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ১৭:০৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৭:১৭

পারিবারিক অশান্তি ও দুশ্চিন্তা থেকে জাতীয় প্রেসক্লাব চত্বরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবক। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখানে উপস্থিত জনতা ও পুলিশ সদস্যরা ছেলেটিকে উদ্ধার করেন। গায়ে আগুন দেওয়ার চেষ্টাকারী যুবককে বলতে শোনা যায়, ‘আমার সাথে কেউ নাই, ঘণ্টাখানেক পরই আত্মহত্যা করবো।’

শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর শেখ আবুল বাসার বাংলা ট্রিবিউনকে জানান, দ্বিতীয় বিয়ের কারণে ওই যুবকের প্রথম স্ত্রী চলে গেছে। অপরদিকে দ্বিতীয় স্ত্রীও তার টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছে। এই অশান্তি থেকে সে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

তিনি বলেন, তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে। পুলিশ জানায়, ওই যুবকের নাম মামুন। গাজীপুর জেলার কাপাসিয়ায় বাড়ি তার।

/জেডএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম