ঘুড়ি ওড়াতে গিয়ে ৭ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ২০:২০আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২০:২০

রাজধানীর পুরানো ঢাকায় ঘুড়ি ধরতে গিয়ে ৭ তলা থেকে পড়ে সালভি জিহাদ (১১) নামে  চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে এই মর্মান্তিক ঘটনাটি  ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকাল সাড়ে পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মৃত শিশুর খালু মাসুদ জানান, সূত্রাপুর আরএম দাস লেন ভাড়া বাসায় পরিবারের সাথে  থাকতো জিহাদ। এদিন বিকালে পাশের বাড়ির সাত তলা ভবনের ছাদে খেলা করতে উঠে সে। একটি ঘুড়ি সুতা ছিড়ে উড়ে যাওয়ার সময় সেটি ধরতে জায় জিহাদ। এসময় পা ফসকে দুই ভবনের ফাকা দিয়ে নিচে পড়ে যায়।

জিহাদ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শাহআলমের এর ছেলে। তার বাবা ওই এলাকার একটি ঢালাই কারখানার  মিস্ত্রী।

/এআরআর/আরটি/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম