রামপুরায় ব্যারিস্টারের বাসা থেকে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ২২:৪৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ২২:৫৮

রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় এক ব্যারিস্টারের বাসা থেকে ইতি আক্তার নামের ১২ বছর বয়সী এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২৯ জানুয়ারি বিকালে এই মরদেহ উদ্ধার করা হয়। রামপুরা থানার এসআই মো. সাইফুর রহমান খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তবে প্রাথমিকভাবে ওই ব্যারিস্টারের পরিচয় জানা যায়নি।

এসআই সাইফুর রহমান বলেন, ‘ইতিকে প্রথমে স্থানীয় বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিক্যালে তার মরদেহ নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য। যে বাসায় সে কাজ করতো তাদের কাছ থেকে জানতে পেরেছি, ইতি বাড়ি যেতে চেয়েছিল। এ নিয়ে তার মন খারাপ ছিল। এ কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা সম্ভব হবে বলেও জানান তিনি। এ ছাড়া তার শরীরে আঘাতের কোনও চিহ্ন রয়েছে কিনা সেটাও জানা সম্ভব হবে বলে জানান এসআই সাইফুর রহমান।

/এআইবি/আরটি/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম