অসিম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে করা দুর্নীতির তদন্ত চাওয়া রিট খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ১২:৪৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১২:৪৫

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসিম কুমার উকিল এবং সাবেক সাংসদ ও আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩১ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। অন্যদিকে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, এ মামলার রিটকারী হলেন নেত্রকোনা জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার। রিটকারী ব্যক্তিগত রাজনৈতিক বিষয়ে ক্ষুব্ধ হয়ে একের পর এক আবেদন করেছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। বিশেষ জজ আদালতেও আবেদন করেছেন, কিন্তু সে আবেদন এখনও নামঞ্জুর হয়নি।

সব মিলিয়ে রাজনীতিক এই দম্পতির বিরুদ্ধে করা দুর্নীতির তদন্ত চাওয়া রিট আবেদনটি জনস্বার্থে হয়নি বিধায় হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন বলেও জানান তিনি।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম