একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুত হওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ১৮:৩৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৮:৩৯

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষকদের প্রস্তুত হওয়ার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  সোমবার (৩১ জানুয়ারি) ৩৪ হাজার ৭৩ জন শিক্ষকের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে শিক্ষকদের প্রতি এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, আমরা শিক্ষার মানের যে পরিবর্তন করতে চাইছি, সেখানে শিক্ষকরা বড় একটি ভূমিকা পালন করবেন। আমরা পাঠ্যসূচি ও পাঠ্যক্রম পরিবর্তন করছি। শিক্ষার্থীদের এইসব পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যিনি নিয়ে যাবেন তিনি হচ্ছেন শিক্ষক। সে কারণেই শিক্ষককে মানসম্পন্ন হতে হবে। শিক্ষকদের মানসম্পন্ন শিক্ষা দেওয়ার যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। কাজেই প্রযুক্তির ব্যবহার, অবকাঠামো উন্নয়নে আমরা একইসঙ্গে নজর দিচ্ছি। শুধু শিক্ষক নিয়োগের মাধ্যমে সেটি হয়ে যাবে না। শিক্ষক হিসেবে আজ যারা নিয়োগ পাচ্ছেন তারা নানা ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা যাবেন।

নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের নানা ধরনের দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক বিষয়গুলোতে নজর দেওয়া, শিক্ষার্থীদের কাউন্সেলিং করা, শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ তৈরি করা, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে তাদের তৈরি হতে পরামর্শ দেবেন শিক্ষকরা। আর সেজন্যই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। আজ যারা নিয়োগ পাচ্ছেন তারা কর্মজীবনে প্রবেশ করছেন। প্রবেশের পর দক্ষতাগুলো অর্জন করতে হবে। আজ যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। ’

অনুষ্ঠানে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান। এছাড়া এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম