ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে:  ঘাতক দালাল নির্মূল কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ২২:১৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২২:১৬

বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গড়তে হলে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে মিরপুর মুক্ত দিবস উপলক্ষে কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আয়োজিত এক ওয়েবিনারে এ মন্তব্য করা হয়।

১৯৭২-এর ৩০-৩১ জানুয়ারি মিরপুরের যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর ৩১ জানুয়ারি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মিরপুর মুক্ত দিবস পালন করে। করোনা মহামারির কারণে এ বছর মিরপুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য জনসমাবেশ ও র‌্যালির পরিবর্তে ওয়েবিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার। আলোচনায় অংশ নেন  ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, মিরপুরে শহীদ সাংবাদিক আবু তালেবের পুত্র খন্দকার আবুল আহসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড-এর কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তরের ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুরাদ হোসেন, সাংবাদিক মিরাজ মিজু প্রমুখ

সভাপতির বক্তব্যে শাহরিয়ার কবির বলেন, ৭১-এর ১৬ ডিসেম্বরের পর পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার-আলবদরদের যেসব সদস্য আত্মসমর্পণ না করে অবাঙালি অধ্যুষিত মিরপুরে অবস্থান নিয়েছিল তাদের দখল থেকে মিরপুর মুক্ত করতে গিয়েই জহির রায়হানসহ শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধে পরাজিত জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী, রাজাকার, আলবদর প্রভৃতি ঘাতকদের দল ও বাহিনী সদ্য স্বাধীন বাংলাদেশে আত্মগোপনে থেকে মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র ও অন্তর্ঘাতে লিপ্ত ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী তার সহযোগীরা ১৯৭২ সালে বাংলাদেশে সংবিধানে তাদের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন এবং ৭১-এর ঘাতক দালালদের বিচার আরম্ভ করেছিলেন। যা ১৯৭৫-এ বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার নৃশংস হত্যাকাণ্ডের পর বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান সামরিক ফরমানের দ্বারা বন্ধ করে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ধর্মের নামে রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা ছিল তা সংবিধানে এখনও পুনস্থাপিত হয়নি। যার কারণে ৭১-এর গণহত্যাকারী, মানবতার বিরুদ্ধে অপরাধীরা এখনও রাজনীতিতে সক্রিয় থেকে ধর্মের নামে হত্যা, সন্ত্রাস, নির্যাতন অব্যাহত রেখেছে।

শিল্প প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু চার মূলনীতির ভিত্তিতে দেশকে স্বাধীন করেছেন এবং সংবিধান প্রণয়ন করেছেন। কিন্তু জিয়াউর রহমান সেই সংবিধানকে শুধু ক্ষত বিক্ষত করে নাই বরং ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসারদের নির্মমভাবে হত্যা করেছে। এজন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করছি।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম