করোনামুক্ত হয়ে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৭

করোনামুক্ত হয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রসিকিউটর তাপস কান্তি বল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনামুক্ত হয়ে গত ৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি তিনি দেশে ফিরেছেন। 

এর আগে গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সেখানে বড় ছেলের বাসায় অবকাশযাপনে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হন তিনি। প্রথমে তার ছেলের ‘করোনা পজিটিভ’ ধরা পড়ে। এরপর গত ৭ জানুয়ারি পরীক্ষা করে জানতে পারেন তিনিও করোনায় সংক্রমিত।

এরপর বিচারপতির স্ত্রীরও ‘করোনা পজিটিভ’ রেজাল্ট আসে। পরে তারা ছেলের বাসায় অবস্থান করে চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদারও করোনায় আক্রান্ত ছিলেন। তিনি হাসপতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তিনি অপর সদস্য বিচারপতি কেএম হাফিজুল আলমকে সাথে নিয়ে বিচারিক কাজে অংশগ্রহণ করে আসছেন। তবে চেয়ারম্যান বিচারপতি দেশে ফেরায় তিন সদস্যের ট্রাইব্যুনালের পুরোদমে বিচারকার্য পরিচালিত হবে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম