বিনামূল্যের সরকারি বই বিক্রির সময়ে রাজধানীর পল্লবী থেকে এক শিক্ষিকাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর পল্লবীর সি-ব্লক থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ একজন ব্যক্তি ফোন করেন জানান, সেখানে একজন স্কুল শিক্ষিকা সরকারি বিনামূল্যের বই বিক্রি করছেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি পল্লবী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। সংবাদ পেয়ে পল্লবী থানার একটি টিম ঘটনাস্থলে যায়।
পল্লবী থানার এস আই শাহরিয়ার রোমান জামান, ঘটনাস্থল থেকে দুই বস্তা সরকারি বিনামূল্যের বইসহ বেসরকারি ‘শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষিকা কিসমত আরা পলিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আটক শিক্ষিকার গ্রামের বাড়ি পিরোজপুর। তিনি পল্লবীর ব্লক সি এর দুই নম্বর সড়কের একটি বাসায় ভাড়া থাকেন।তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।









