দিনাজপুরের চেহেলগাজী ইউপিতে নির্বাচন করতে ইসিকে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৮

দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র পদপ্রার্থী আনিসুর রহমান বাদশাহ’র নাম বাদ দেওয়া হাইকোর্টের আদেশের কার্যক্রম স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একইসঙ্গে ওই ইউনিয়নে আনিসুর রহমান বাদশাহ’র প্রার্থিতা বহাল রেখে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আনিসুর রহমান বাদশাহ’র পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. আক্তার রসুল (মুরাদ) ও মো. আজিম উদ্দিন। অপরদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

গত ৩১ জানুয়ারি দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত ছিল। কিন্তু তার আগের দিন গত ৩০ জানুয়ারি মো. মোখলেসুর রহমান নামে একব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান বাদশাহ’র প্রার্থিতা বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশ দেন হাইকোর্ট। যার ফলে নির্ধারিত দিনে নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন জানান আনিসুর রহমান বাদশাহ।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম