আরেকজনের হয়ে সাজা খাটা সেই ব্যক্তি ৫ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৭

২০১৭ সালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বড় সোহাগ সেজে সাজা খাটা হোসেন নামে এক ব্যক্তির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এদিন কোতোয়ালি থানার মামলায় আসামি হোসেনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো.আবু সাঈদ চৌধুরী। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১ ফেব্রুয়ারি প্রকৃত আসামি বড় সোহাগকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে সোহাগ নামধারী হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে থানায় সোপর্দ করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক।

জানা যায়, ২০১৭ সালের বড় সোহাগসহ তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড দেওয়ার এক বছর পর সোহাগ সেজে হোসেন নামে এক ব্যক্তি জামিনের আবেদন করেন। এরপর আদালত ওই ব্যক্তির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চার বছর পর গতকাল (১ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগার থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ হাজির করা হয় সোহাগ নামধারী হোসেনকে। এ সময় প্রকৃত আসামি সোহাগকেও আদালতে হাজির করা হয়। এরপর আদালত সোহাগ সেজে চার বছর কারাগারে থাকা হোসেনকে কদমতলী থানার টিটু হত্যা মামলা থেকে অব্যাহতি দেন। মামলার যাবজ্জীবনপ্রাপ্ত প্রকৃত আসামি সোহাগকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

একইসঙ্গে মিথ্যা তথ্য ও প্রতারণার দায়ে হোসেন ও তার আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করতে রাজধানীর কোতোয়ালি থানাকে আদেশ দেন আদালত।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি