‘গেস্টরুমে’ নির্যাতন, ঢাবির তিন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩২

‘গেস্টরুমে’ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি’র বিজয় একাত্তর হল থেকে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন— সমাজ বিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ইয়ামিম ইসলাম।

বুধবার (২ ফেব্রুয়ারি) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল বাছির এ তথ্য নিশ্চিত করেন।

অভিযোগ রয়েছে, গত ২৬ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আকতারুল ইসলামকে ওই হলের কথিত গেস্টরুমে  শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন ২০১৯-২০ সেশনের ছয় শিক্ষার্থী। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হল প্রভোস্ট।

অধ্যাপক আবদুল বাছির বলেন,‘তদন্ত কমিটি তিন কার্য দিবসের মধ্যেই প্রতিবেদন জমা দেয়। কমিটির সুপারিশের আলোকে কামরুজ্জামান রাজু, ইয়ামিম ইসলাম ও হৃদয় আহমেদ কাজলকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়। তারা ছয় মাস হলে থাকতে পারবেন না। তদন্ত কমিটি বাকি তিন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা খুঁজে পায়নি।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম