স্বামীর সঙ্গে দুই নারীর সম্পর্ক জেনে যাওয়াই কাল হলো মুক্তার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২২

দ্বিতীয় বিয়ে করেও প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন সোহাগ (২৭)। পাশাপাশি আরেক নারীর সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এসব জেনে যান দ্বিতীয় স্ত্রী মুক্তা বেগম। এ নিয়ে কলহের জেরে শ্বাসরোধে মুক্তাকে হত্যা করেন সোহাগ। বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর পল্লবী এলাকা থেকে সোহাগকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য পায় অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

বৃহস্পতিবার মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ নিজেই শ্বাসরোধে তার দ্বিতীয় স্ত্রী মুক্তা বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কিনা তা সোহাগকে জিজ্ঞাসাবাদে জানা যাবে।

তিনি আরও বলেন, ২০১৫ সালে বিলকিস বেগমকে বিয়ে করেন সোহাগ। তাদের একটি শিশুসন্তান রয়েছে। বিষয়টি না জানিয়ে ২০১৯ সালে মুক্তাকে বিয়ে করেন সোহাগ‌। নারায়ণগঞ্জ অনন্ত গার্মেন্টসে কাজ করতেন মুক্তা। সোহাগ কাজ করতেন আরেকটি গার্মেন্টসে। সেখানেও আরেক নারীর সঙ্গে সোহাগের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মুক্তা জেনে যান। পাশাপাশি সোহাগের আগের বিয়ের বিষয়টিও জেনে যান তিনি। এতে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। কলহের জেরে মুক্তাকে হত্যা করেন সোহাগ।

দ্বিতীয় স্ত্রী মুক্তার সঙ্গে সোহাগ

সিআইডি জানায়, নিহতের হাত বাঁধা ছিল তোয়ালে দিয়ে, পা বাঁধা ছিল লুঙ্গি দিয়ে। হত্যাকাণ্ডের পর সোহাগ চট্টগ্রাম চলে যায়। সেখান থেকে রাজধানীর পল্লবীতে প্রথম স্ত্রীর কাছে আসে।

ঘটনার পর পরই ভিকটিমের চাচা বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ২৫ জানুয়ারি মামলা করেন। মামলার সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়।

/আরটি/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম