শ্বশুরের মৃত্যুর ঘটনায় জামাতা রিয়াজের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪

ফেসবুক লাইভে এসে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে ব্যবসায়ী আবু মহসিন খানের ‘আত্মহত্যা’র ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আবু মহসিন খানের জামাতা চিত্রনায়ক রিয়াজ ধানমন্ডি থানায় এ অপমৃত্যুর মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আবু মহসিন খানের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তার মেয়ের জামাই চিত্রনায়ক রিয়াজ মামলাটি দায়ের করেছেন।

ফেসবুক লাইভে মৃত্যুর আগে দেনা-পাওনা এবং প্রতারণার বিষয়ে বেশ কিছু অভিযোগ করে গেছেন তিনি।  এ বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে ইকরাম আলী বলেন, আমরা সব বিষয় তদন্ত করে দেখছি। পরবর্তী সময়ে এ বিষয়ে জানানো যাবে। এ ঘটনার জন্য যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের পক্ষ থেকে অন্য আর কোনও মামলা দায়ের করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আর কিছু আমাদের জানানো হয়নি।

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম