বকেয়া বেতন পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কারিগরি শিক্ষকদের

ঢাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩২

আর্থ-সামাজিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের নিকট কারিগরি শিক্ষাকে সহজলভ্য করে তোলা ও তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বৃদ্ধির মাধ্যমে দারিদ্র ও বেকারত্ব দূর করার লক্ষ্যে ছয় বছর মেয়াদী প্রকল্প স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) নেওয়া হয়েছিল। ২০১৬ সালের প্রকল্পের মেয়াদ শেষ হলে পরে তা বাড়িয়ে ২০১৯ সাল পর্যন্ত করা হয়। দীর্ঘ সময়ে প্রকল্পটিতে শিক্ষক হিসেবে যারা কর্মরত ছিলেন তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ বেতন-ভাতার দাবিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখা’র ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন তারা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলন থেকে তারা বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও ১৯ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে জাতীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। অবস্থানের চার দিনেও ‘কোনও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায়’ তারা সংবাদ সম্মেলন ডেকে এ দাবি জানালেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কারিগরি শাখার সভাপতি মো. সুমন হায়দার। বক্তব্য পাঠকালে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘মানবিক বিষয় এই যে, আপনার নির্দেশনা থাকার পরও জুলাই-২০২০ থেকে জানুয়ারি-২০২২ পর্যন্ত ১৯ মাস ধরে বেতন ভাতা না পেয়ে এই শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে কর্মরত ৭৭৭ জন শিক্ষকের প্রায় ৯৯ শতাংশেরই সরকারি চাকরির বয়স শেষ। প্রায় ৮০ শতাংশ শিক্ষক বিভিন্ন জেলায় চাকরি করেন। ১৯ মাস বেতন বন্ধ থাকায় আমাদের কয়েকজন সহকর্মী টাকার অভাবে সঠিক সময়ে চিকিৎসা নিতে না পেরে মারা গেছেন। আরও বহু সহকর্মী মানসিক ও শারীরিক অসুস্থতা নিয়ে জীবন অতিবাহিত করছেন। বকেয়া বেতন ভাতা ঠিক সময়ে পেলে হয়তো এই পরিস্থিতিগুলো এড়ানো যেতো।’

এ সময় তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল-সন্ধ্যা প্রতীকী অনশন করা হবে। ৭ ফেব্রুয়ারির মধ্যে ১৯ মাসের বেতন দেওয়া ও প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে রাজস্বখাতে স্থানান্তরের দাবি মেনে তা বাস্তবায়নের ঘোষণা না দিলে ৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় শহীদ মিনারে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কারিগরি শাখার শিক্ষকরা আমরণ অনশন এবং ৭৭৭ জন শিক্ষক তাদের পাশে থেকে অবস্থান কর্মসূচিও অব্যাহত রাখবে।’

এ সময় ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খবির হোসেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, আইডিইবির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রীস আলী ও  বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমানসহ আরও অনেকে।

/আরকে/ইউএস/
সম্পর্কিত
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম