অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছিল ১০০ কেজি গাঁজা, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৩

অ্যাম্বুলেন্সে করে ১০০ কেজি গাঁজা পাচারের সময় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুর থানার দক্ষিণ কমলাপুর টিটি পাড়া এলাকা থেকে অ্যাম্বুলেন্সসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—মো. হান্নান, মো. রমজান মিয়া ও মো. ওমর আলী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা শাহজাহানপুর থানাধীন দক্ষিণ কমলাপুর টিটি পাড়া বস্তির মেইন গেটের সামনে গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে হান্নান, রমজান ও ওমরকে গ্রেফতার করা হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম