আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৫

করোনা পরবর্তী স্বাস্থ্যগত জটিলতা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সেখানে তার ছেলের বাসায় অবকাশযাপনে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। পরে সেখানেই অবস্থান করে সুস্থ্যও জয়ে ওঠেন। পরে গত ৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরে আসেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদার করোনায় আক্রান্ত ছিলেন। তিনি হাসপতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তিনি অপর সদস্য বিচারপতি কেএম হাফিজুল আলমকে সাথে নিয়ে বিচারিক কাজে অংশগ্রহণ করে আসছেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম