সিনহা হত্যা মামলার আসামিদের সাজা বৃদ্ধির আপিল করবে ‘রাওয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০১ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০১

মেজর সিনহা হত্যা মামলায় কম সাজা পাওয়া আসামিদের সাজা বৃদ্ধির জন্য আপিল করবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) কর্তৃপক্ষ। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় মেজর সিনহার বাসায় তার স্বজনদের সঙ্গে দেখা করতে যান রাওয়ার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম। তিনি মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 

সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আদালতের এই রায়ে তারা সন্তুষ্ট। দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। রায়ের শতভাগ বাস্তবায়ন যেন হয়, তা নিশ্চিত যেন হয় তা প্রত্যাশা করছি।’

সিনহা হত্যার ষড়যন্ত্রে অন্য কারও সংশ্লিষ্টতা থাকলে তাদের আইনের আওতায় আনার বিষয়টি আইনজীবীদের সাথে পরামর্শ করা হবে বলেও জানান মো. কামরুল ইসলাম।

এসময় মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, ‘রায় পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে পরামর্শ করেছেন তারা।’ দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
মেজর সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ
রায় দ্রুত কার্যকর চান মেজর সিনহার বোন
‘মেজর সিনহা’ স্মরণে স্মৃতিফলক উদ্বোধন করলেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
কোমল রানির সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি, নেটদুনিয়ায় তোলপাড়
কোমল রানির সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি, নেটদুনিয়ায় তোলপাড়
যশোরে এবার বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
যশোরে এবার বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী
ঘুষ কি উপহারের নামে বৈধ হয়ে যায়? 
ঘুষ কি উপহারের নামে বৈধ হয়ে যায়? 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল