বেড়েছে শীতের তীব্রতা, রাতে কমতে পারে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৯আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫:১৮

শুক্রবার দিনভর বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে আসায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

রাজধানীতে গতকাল সারাদিন বৃষ্টির পর রাতেই কমে আসে বৃষ্টি।  সকালেই সূর্যের দেখা পায় রাজধানীবাসী। এরপর দিনের তাপমাত্রা বাড়তে শুরু করলেও দুপুরের পর হিমেল হাওয়া বইতে শুরু করায় আবার কমতে শুরু করেছে তাপমাত্রা।  সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায় ৬৯ মিলিমিটার। এছাড়া ডিমলা, রংপুর ও মাদারীপুর ৫৫, দিনাজপুর ৫২, রাজারহাটে ৫০,  চাঁদপুর ৪৩, সাতক্ষীরা ৪২, সৈয়দপুর ৩৫, বদলগাছিতে ৩৪, বরিশালে ৩৩, টাঙ্গাইলে ৩২, বগুড়া ৩১,  রাজশাহীতে ৩০, মোংলা ২৮,  কুমারখালিতে ২৫, খেপুপাড়া ও ঈশ্বরদী ২৪, ভোলা, চুয়াডাঙ্গা ও  তাড়াশে ২৩, শ্রীমঙ্গলে ২০, কুমিল্লায় ১৯, সীতাকুণ্ড ও ফরিদপুরে ১৮, পটুয়াখালী,  তেতুলিয়া ও ঢাকায় ১৬, সিলেটে ১৫, গোপালগঞ্জে ১৪, সন্দ্বীপে ১৩, হাতিয়া ও ময়মনসিংহে ১৩, ফেনী ও নিকলিতে ১১,  যশোর, কুতুবদিয়া ও মাইজদীকোটে ১০, কক্সবাজার ও নেত্রকোনায় ৯, চট্টগ্রামে ৭, রাঙ্গামাটি ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১১ দশমিক ১, যা গতকাল শুক্রবার ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৫ দশমিক ২, ময়মনসিংহে ১৫ দশমিক ৪, চট্টগ্রাম ১৭, সিলেটে ১৫, রাজশাহীতে ১১ দশমিক ৬, রংপুরে ১২ দশমিক ৮, খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি ধরনের ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম