প্রবাসীদের জন্য আলাদা রঙের পাসপোর্টের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৭

প্রবাসী কর্মী বা বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আলাদা রঙের পাসপোর্ট করার প্রস্তাব দিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’ আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

শহীদুল আলম বলেন,  আমাদের পাসপোর্টে দুই তিনটা ক্লাসিফিকেশন আছে। সরকারি, বেসরকারি আর কূটনৈতিক। প্রবাসী কর্মীদের জন্য এবং প্রবাসীদের জন্য আরও একটা দুটো রঙ বাড়ানো যায় কিনা। পাসপোর্টের রঙ দেখলেই এয়ারপোর্ট বুঝবে যে তিনি একজন অভিবাসী কর্মী কিংবা প্রবাসী বাংলাদেশি। তিনটি রঙয়ের জায়গায় পাঁচটি হলে ইমিগ্রেশন সহজ হয়ে যায়।

গত তিন মাসে ৩ লাখের বেশি কর্মী কাজের উদ্দেশে বিদেশ গেছে বলে জানান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম। তিনি বলেন, মহামারির মধ্যে আমরা থমকে গিয়েছিলাম। এখান থেকে আমরা উত্তরণ করতে পেরেছি। নভেম্বরে সব রেকর্ড ভেঙ্গে ১ লাখ ২ হাজার কর্মী বিদেশ গেছে। ডিসেম্বরে সেই রেকর্ড ভেঙ্গে এক লাখ ৩১ হাজার কর্মী গেছে। জানুয়ারিতে এক লাখ ৭ হাজার কর্মী বিদেশ গেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমিরেটাস অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহ, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশির চেয়ারপারসন এস এম সেকিল চৌধুরী প্রমুখ। 

/এসও/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক