শিশুদের কান ধরে উঠ-বস করানো চার পুলিশকে থানা থেকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৭

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে তারকাঁটার বেড়া উপেক্ষা করে ভেতরে গিয়ে খেলাধুলা করায় শিশুদের কান ধরে উঠ-বস করানোয় পুলিশের চার সদস্যকে থানা থেকে অব্যাহতি দিয়েছে ডিএমপি। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এই ঘটনা তদন্তে একটি কমিটিও করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (৬ জানুয়ারি) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিশুদের কান ধরে উঠ-বস করানোর অভিযোগ আসার পর চার পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এই ঘটনা তদন্তে ডিএমপির রমনা বিভাগের একজন অতিরিক্ত উপ-কমিশনারের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। কমিটি তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যদি সত্যতা না মিলে তাহলে তাদের দায়িত্বে ফিরিয়ে আনা হবে।’

গত ৩১ জানুয়ারি রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে তারকাঁটার বেড়া দিয়ে বেষ্টনী তৈরি করে কলাবাগান থানা পুলিশ। তারা সেখানে একটি সাইনবোর্ডও টানিয়ে দেয়। মাঠ হিসেবে পরিচিত জায়গাটিতে কলাবাগান থানার ভবন হওয়ার কথা। তবে থানা ভবন নির্মাণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আন্দোলন করছেন।

সরেজমিন দেখা গেছে, মাঠটির চারদিকে কয়েকটি রেইনট্রি ও মেহগনি গাছ, এক পাশে আবর্জনার ভাগাড়। এছাড়াও মাঠের এক কোণায় লাশ গোসল করানোর ঘর।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, এটি সিটি করপোরেশনের তালিকাভুক্ত কোনও মাঠ নয়। স্থানীয় লোকজন মাঠের মতো করে ব্যবহার করে আসছেন।

গত বছরের ২৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসনের এক নোটিশে বলা হয়, ডিএমপির কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য এই সম্পত্তি সরকার কর্তৃক অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। জেলা প্রশাসনের ওই নোটিশে এই জমিকে পতিত জমি হিসেবে উল্লেখ করা হয়।

ওই নোটিশের পর গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে কলাবাগানের বাসিন্দা, পরিবেশবাদী বিভিন্ন সংগঠন, সমাজকর্মী, উন্নয়নকর্মী, সাংস্কৃতিককর্মী ও শিশু-কিশোররা এই নোটিশের বিরুদ্ধে আন্দোলন করেন।

৩১ জানুয়ারি পুলিশ মাঠটিতে তারকাঁটার বেড়া দেওয়ার পরও সেখানে দিনের বেলায় প্রতিবাদ করে কয়েকজন শিশু-কিশোর এবং অভিভাবক। পুলিশের নির্দেশ সত্ত্বেও তারা ওই দিন খেলা থামায়নি। পরে ওই দিন রাতে প্রকাশ্যে ৩-৪ জন শিশুকে কান ধরিয়ে উঠ-বস করায় পুলিশ। স্থানীয়রা এ ঘটনার ভিডিও মোবাইলে ফোনে ধারণ করে।

আরও পড়ুন:
কলাবাগান তেঁতুলতলা মাঠে পুলিশের তারকাঁটার বেড়া

/এআরআর/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী