এইচএসসির ১১তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৯

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১১তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট (ইংরেজি ভার্সনসহ) বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে কলেজ অধ্যক্ষা বা প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়। 

পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশে জানানো হয়, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে।

অফিস আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্ত করা ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্য ১১তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাঠানো হলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন বিষয়ের অ্যাসাইনমেন্ট (গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ছাড়া ইংরেজি ভার্সনসহ) মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে।

স্বাস্থ্যবিধি যথাযথ পালন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অফিস আদেশে অনুরোধ জানানো হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম