সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ সুদানের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৪

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ সুদানের পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী দেং দাউ দেং মালেক। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সেনা সদর দফতরে দক্ষিণ সুদানের মন্ত্রী পর্যায়ের সাত সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সেনাপ্রধানের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সুদানের প্রতিনিধিদল বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। দেশটিতে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টগুলোর কর্মকাণ্ড এবং সে দেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সাত সদস্যের দক্ষিণ সুদানের প্রতিনিধিদল ৬ দিনের রাষ্ট্রীয় সফরে গত ৭ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছায়।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম