রেলওয়ের সাবেক ডিজি বেলায়েতের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২১

বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) বেলায়েত হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা স্থগিত করেনি হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে মামলাটি চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি চেয়ে করা বেলায়েতের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বেলায়েতের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু ও তপু গোপাল ঘোষ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

মামলার বিবরণ থেকে জানা যায়, বেলায়েতসহ মোট ছয় আসামির বিরুদ্ধে ২০১০ সালে রেলের রোলার বিয়ারিং কেনায় ১ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। এর দুই বছর পর ২০১২ সালে বেলায়েত হোসেন ও তৌহিদুর রহমানকে অব্যাহতি দেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে ২১ ডিসেম্বর আদালত বেলায়েতসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-২ এ মামলাটির বিচার চলছে।

পরে দুদকের মামলা থেকে অব্যাহতি পেতে আবেদন করেন বেলায়েত। তার সেই আবেদন সরাসরি খারিজ করে দিলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক