বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের তৃতীয় দিনের আমরণ অনশন চলছে

ঢাবি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫২

কারিগরি শিক্ষা অধিদফতরের আওতাধীন ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ শীর্ষক সমাপ্ত প্রকল্পের শিক্ষকদের চাকরি রাজস্বকরণ ও ১৯ মাসের বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন চলছে। অনশনরতদের মধ্যে ইতিমধ্যে দুজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন আন্দোলনের আহ্বায়ক সালাহ উদ্দিন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

১ ফেব্রুয়ারি থেকে তারা দুই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আমরণ অনশনে যান তারা।

সালাহ উদ্দিন বলেন, আমাদের আমরণ অনশনের তিন দিন চলছে। অনশনরত প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছে, সবাইকে স্যালাইন দেওয়া হয়েছে। দুজন হাসপাতালে ভর্তি আছেন।

তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। অনশনে করে আমাদের মৃত্যু হলেও কিছু করার নেই। আমরা ইতিমধ্যেই অর্ধমৃত। আমাদের ১৯ মাস ধরে বেতন নেই। ঘরে খাবার নেই, বাড়ি ভাড়া দিতে পারছি না। আশা করছি প্রধানমন্ত্রী খুব শিগগিরই আমাদের দাবি মেনে নেবেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম