রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবন এর অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিভিন্ন ধরনের মাদকও উদ্ধার করা হয়েছে।
এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, এসময় উদ্ধার করা হয়েছে ১৪ হাজার ১৯২ পিস ইয়াবা, ৩৫৯ গ্রাম ৫৭০ পুরিয়া ৫০ পাতা হেরোইন, ২৭ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিল।









