‘কক্সবাজার থেকে উড়োজাহাজে ইয়াবা আনতো তারা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৯

সাম্প্রতিক সময়ে দুজন ইয়াবা ব্যবসায়ী কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকা আসেন। এ সময় তারা ইয়াবা বহন করে রাজধানীতে নিয়ে এসেছে বলে মনে করছে র‍্যাব। সে অনুযায়ী তদন্ত হচ্ছে।

রাজধানীতে মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম হোতা আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির (৩৩) ও তার সহযোগী জুবায়ের হোসেনকে (৩৩) বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হাজারীবাগের মধুবাগ এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ১৮৭৭০ পিস ইয়াবা, ৬ গ্রাম আইস ও মাদক বিক্রির ৪ লাখ ৬০ হাজার টাকা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের এসব তথ্য জানান। ‘কক্সবাজার থেকে উড়োজাহাজে ইয়াবা আনতো তারা’

তিনি বলেন, গ্রেফতার পিচ্চি মনির র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাজধানীর আটটি এলাকায় প্রতিনিধিদের মাধ্যমে ডিলারদের এবং খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হতো ইয়াবা। প্রত্যেকের সঙ্গে কথা বলার জন্য আলাদা মোবাইল সিম ব্যবহার করতো। কক্সবাজার ও টেকনাফ থেকে তাদের কাছে ইয়াবা দিয়ে যায়। পরে বিকাশের মাধ্যমে তাদের টাকা পরিশোধ করা হতো। রাজধানীতে দুটি ফ্ল্যাট রয়েছে তার। এর আগেও দুবার কারাভোগ করেছে সে। আধিপত্য বিস্তার এবং নিজের অবস্থান জানান দেওয়া এবং ব্যবসা পরিচালনার জন্য অস্ত্র ব্যবহার করতো মনির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইয়াবা পাচার চক্রের ২ সদস্য বিমানে করে কক্সবাজার থেকে ঢাকায় আসে। তবে তারা ইয়াবা বহন করছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা মনে করেছি—ইয়াবাগুলো বিমানে বহন করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে তিনটি অস্ত্র মামলা। একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলে র‌্যাবকে জানিয়েছে পিচ্চি মনির। ‘কক্সবাজার থেকে উড়োজাহাজে ইয়াবা আনতো তারা’

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম