যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় আহত সবজি ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৫

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় আহত সবজি ব্যবসায়ী মো. রুস্তম আলীর (৩৭) মৃত্যু হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুস্তম।

মৃতের স্ত্রী ঝমনা বেগম জানান, তার স্বামী শুক্রবার ভোরে বাসা থেকে যাত্রাবাড়ীতে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে কাজলা বিশ্বরোড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

এর সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই খালেক মিয়া বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত রুস্তম ৩২/এ দক্ষিণ কাজলা ছনটেক যাত্রাবাড়ীর মৃত সাদেক আলীর ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। রুস্তম আলী ৮ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম