পুরান ঢাকার বংশালের মাহুতটলীতে একটি পলিথিন কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টায় আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুরান ঢাকার মাহুতটলীতে চারতলা একটি ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ১০টিসহ এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে এলে ঘটনার বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।









