এইচএসসিতে বিদেশের কেন্দ্রে পাস ৯৮.৮৮ শতাংশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০২

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর দেশের বাইরের আটটি কেন্দ্রে ৯৮ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; যা দেশের গড় পাসের হারের প্রায় সমান।

বিদেশের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ২৬৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬৪ জন, জিপিএ-৫ পেয়েছেন ৯২ জন।

করোনা মহামারির মধ্যে গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এবছরও নানা আশঙ্কার মধ্যেও সংক্রমণ কমে আসলে গত ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ৩০ ডিসেম্বর। ২০২০ সালের পরীক্ষায় পরীক্ষা ছাড়াই মূল্যায়ন ফলে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। বিদেশের কেন্দ্রগুলোতে জিপিএ-৫ পেয়েছিল ৬২ জন। সেই হিসাবে এবার বিদেশের কেন্দ্রে পাসের হার কমেছে ১ দশমিক ১২ শতাংশ, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বেড়েছে ৩০ জন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

২০২১ সালে এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে অংশ নিয়েছেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। অর্থাৎ সব মিলিয়ে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

/ইউএস/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম