বিএমআরএ এর নতুন কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৮

বাংলাদেশ মেডিক্যাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) নতুন কমিটি গঠন হয়েছে। আগামী ২০২২-২৪ এই দুই বছ‌র এই ক‌মি‌টি দা‌য়িত্ব পালন কর‌বে ব‌লে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংগঠ‌নের কার্যাল‌য়ে উপদেষ্টাদের উপস্থিতিতে এক সাধারণ সভায় ১০ সদস্য বি‌শিষ্ট কার্য‌নির্বাহী ক‌মি‌টি গঠন করা হয়।

সভায় সর্বসম্ম‌তিক্রমে ইত্তেফাকের জাহাঙ্গির হোসেন বাবুকে সভাপ‌তি ও বাংলাদেশ প্রতিদিনের আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বা‌চিত করা হয়। সহ-সভাপ‌তি প‌দে নির্বা‌চিত হয়েছেন বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কমের আবাদুজ্জামান শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক সারাবাংলা ডট নেটের সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক পদে প্রথম আলোর মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক প‌দে এটিএন নিউজের আজিম উদ্দিন চৌধুরী বুলবুল এবং দফতর সম্পাদক পদে সময় টেলিভিশনের হায়দার আলী নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য প‌দে ইনকিলাবের আজিজুল হাকিম, প্রথম আলোর ইকবাল হো‌সেন রতন ও লাঙ্গলবার্তা ডটকমের ইকবাল কবীর নির্বাচিত হয়েছেন।

এছাড়া উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আবুল হোসেন ও শহিদুল ইসলাম।

/এআইবি/এআরআর/জেজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম