রাজধানীর যাত্রাবাড়ীতে বিদুৎস্পৃষ্টে মো. জসিম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।
মৃতের সহকর্মী আবুল কালাম জানান, যাত্রাবাড়ীর দক্ষিণ শেখদী এলাকায় একটি ভবনে ড্রিল মেশিন দিয়ে পাইলিংয়ের পাইপে কাজ করার সময় জসিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাক উদ্ধার করে প্রথমে স্থানীয় মডার্ন কিওর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত জসিম ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় থাকতেন।









