বাপেক্সের সাবেক কর্মকর্তা ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২২

বাপেক্সের সাবেক উপমহাব্যবস্থাপক নাজমা বেগম ও তার স্বামী আহসানুল বাশারের বিরুদ্ধে অর্জিত সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, বাপেক্সের সাবেক উপমহাব্যবস্থাপক (ভূতত্ত্ব) নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত ৮৩ লাখ ৮৬ হাজার ৫০৯ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে এবং অর্জিত সম্পদের মধ্যে ৪০ লাখ ৬১ হাজার ১৯৩ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য সংবলিত সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে দাখিল করেন। এ কারণে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

এছাড়া নাজমা বেগমের স্বামী আহসানুল বাশারের আয়-ব্যয়ের তথ্য/রেকর্ডপত্র পর্যালোচনা করে ১ কোটি ৩১ লাখ ৫ হাজার ২১০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে আহসানুল বাশারের এক কোটি ১১ লাখ ৭৭ হাজার ৬০২ টাকার গ্রহণযোগ্য আয় পাওয়া যায়। এর মধ্যে তার পারিবারিক ব্যয় পাওয়া যায় ৩১ হাজার ৩৭ হাজার ৫৮৯ টাকা। পারিবারিক ব্যয় ও স্থাবর-অস্থাবর সম্পদ হয় ১ কোটি ৬২ লাখ ৪২ হাজার ৭৯৯ টাকার। গ্রহণযোগ্য আয় বাদে ৫০ দাখ ৬৫ হাজার ১৯৭ টাকার সম্পদ অর্জনের স্বপক্ষে আয়ের উৎস সংক্রান্ত কোনও রেকর্ডপত্র সম্পদ বিবরণী যাচাই/অনুসন্ধানকালে পাওয়া যায়নি, যা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এ কারণে তার বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের