শ্রমিকদের ডিজিটাল ডাটাবেজ করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৫

প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকের ডিজিটাল ডাটাবেজ করবে সরকার। ডিজিটাল ডাটাবেজ সম্পন্ন হলে কোন খাতে কত শ্রমিক নিয়োজিত তার প্রকৃত সংখ্যা জানা যাবে। শ্রমিকদের সকল প্রকার সুবিধা প্রদান সহজ হবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে  ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি’র সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। শ্রম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের পরামর্শ অনুযায়ী শ্রম মন্ত্রণালয় ৫ বছর মেয়াদী (২০২১-২০২৬) কর্ম-পরিকল্পনার উন্নয়ন করেছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসন এবং ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

কর্ম-পরিবেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ অব্যাহত থাকবে এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী, যুগ্ম-সচিব হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম