কানাডা পৃথিবীর সব খুনির আশ্রয়স্থল হওয়া উচিত নয়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৭

বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে আশ্রয় দিয়েছে কানাডা। কিন্তু কানাডা পৃথিবীর সব খুনিকে আশ্রয় দেওয়ার জায়গা হওয়া উচিত নয় বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সঙ্গে এক বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি কানাডিয়ানদের বললাম, পৃথিবীর সব খুনিকে আশ্রয় দেওয়ার স্থান কানাডা হওয়া উচিত নয়। এই লোকটাকে (নুর চৌধুরী) ফেরত দিয়ে এই বদনাম থেকে তোমরা মুক্ত হও।’

আব্দুল মোমেন বলেন, ‘দুজনের একজন কানাডায় এবং আরেকজন যুক্তরাষ্ট্রে আছে। তাদের আনার জন্য যা যা প্রচেষ্টা, আমরা সেটি চালিয়ে যাচ্ছি। আমরা যখনই তাদের (রাষ্ট্রদূত) সঙ্গে আলাপ করি, এ বিষয়টি উত্থাপন করি।’

প্রধানমন্ত্রীর সফর

সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তাদের সঙ্গে অনেক ইতিবাচক আলাপ হয়েছে। আমরা চাইছি তাদের সঙ্গে সরাসরি শিপিং যোগাযোগ। তারাও বলেছে, ডাইরেক্ট শিপিং হলে ভালো।’

উল্লেখ্য, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনাও করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ওই দেশ থেকে আমদানি করি প্রায় ১৮০ কোটি ডলারের পণ্য এবং গত বছর আমরা প্রায় ৫০ কোটি ডলারের মতো পণ্য পাঠিয়েছি।’ 

বাংলাদেশ থেকে রফতানি বৃদ্ধির চেষ্টা আছে সরকারের জানিয়ে তিনি বলেন, ‘আমাদের যথেষ্ট সবজি আছে, কৃষিজাত পণ্য আছে এবং সেগুলো আমরা আরও বেশি করে পাঠাতে চাই।’

র‌্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে যুক্তরাষ্ট্রকে যে  চিঠি দেওয়া হয়েছে, তার কোনও উত্তর এসেছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এর ওপরে আমরা কাজ করছি।’

বিদেশে নেতিবাচক প্রচারণা ঠেকানোর জন্য সরকার কী করছে, এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একজন সুইডিশ সংসদ সদস্য তাদের পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন। উনার একজন ভোটার উনাকে মিথ্যা তথ্য দিয়েছিলেন। কিন্তু পরে আমরা সঠিক তথ্য দেওয়ার ফলে তিনি চিঠিটি প্রত্যাহার করে নিয়েছিলেন এবং বলেছেন যে উনার ভুল হয়েছে।’

 

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম