কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫০

রাজধানীতে এক কিশোরীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করেন। পরে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভিকটিমের বরাত দিয়ে তিনি বলেন, আলামিন ও শুভ নামে লালবাগের দুই বাসিন্দা ওই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় গত শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে চেতনানাশক কিছু দিয়ে তারা  মেয়েটিকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে কয়েক দিন তার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ ভিকটিমের। বর্তমানে ভিকটিম ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)  হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

/এআইবি/এআরআর/এমএস/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম