বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় পাঠাও চালকসহ ২ জন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২১

রাজধানীর বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় পাঠাও চালকসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাজল আক্তার (৩৫) ও পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন (৪০)।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগেটের ফুড ওভারব্রিজের নিচে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান। সংবাদ পেয়ে সেখান থেকে মৃতদেহ দুটি সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।’

নিহত পাঠাও চালক রফিকুলের ফুপাতো ভাই ফুয়াদ হাসান জানিয়েছেন, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামে নুরুল ইসলামের ছেলে রফিকুল। বর্তমানে তাঁতিবাজার এলাকায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন। তিনি একটি আইপি টিভি বের করার চেষ্টা করছিলেন।

পাশাপাশি মোটরসাইকেল রাইড শেয়ারিং (পাঠাও চালক) করতেন। তিনি বলেন, ‘আমরা সকালে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়েছি।’

এদিকে, কাজল রনি আহামেদ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মা হাসিনা বেগমের সঙ্গে কথা বলে বের হয়েছিলেন। রাতে আর ফেরেননি। সকালে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার সংবাদ পাই। তিনি রাজধানীর একটি বারে কাজ করতেন।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপয়সা গ্রামের মৃত আব্দুল বারেকের মেয়ে কাজল। বর্তমানে খিলগাঁও দক্ষিণ গোড়ানে তিন সন্তান নিয়ে মায়ের সঙ্গে থাকতেন। বছর ৫ আগে স্বামী সেলিমের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার।

 

/এআইবি/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম